ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৪, ১২:২১ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই লরিচালক ও বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। আজ (৮ আগস্ট ২০২৪) বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের সাহাদাৎ (৪৫) হোসেন ও ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ (৩০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, দুর্ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুজন নিহত হয়েছেন। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার