ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ২৩ শিশুকন্যা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৫, ১০:০৮ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এখনো নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা ২৩ জন মেয়েশিশু।

রয়টার্সের খবরে জানানো হয়, মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ করেই দুই কুল ছাপিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। নদীর ধারে অবস্থিত গ্রীষ্মকালীন ক্যাম্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

কার কাউন্টির কারভিল শহরের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ বন্যা দেখা দেয়। এত দ্রুত পানি বাড়ে যে সময়মতো কোনো সতর্কতা দেওয়া সম্ভব হয়নি। মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

টেক্সাস লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভোররাত ৪টার দিকে বন্যা শুরু হওয়ার সময় নদীর ধারে কয়েকটি ক্যাম্পে ৭০০’র বেশি শিশু ছিল। তাদের মধ্যে অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও ২৩ জন মেয়েশিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, যা ছিল নজিরবিহীন।

উদ্ধার তৎপরতায় ১৪টি হেলিকপ্টার ও ১২টি ড্রোনের পাশাপাশি শত শত উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। গাছের ডালে আটকে থাকা মানুষ ও নদীর স্রোতে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর কার কাউন্টির বেশ কিছু এলাকায় জরুরি বন্যা সতর্কতা জারি করেছে। এলাকাবাসীকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা