ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ

টেক্সাসের পর এবার আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউ মেক্সিকো

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ

Link Copied!

টেক্সাসের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আকস্মিক বন্যায় এবার বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরই মধ্যে রাজ্যের কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ।

প্রতিবেশী রাজ্য টেক্সাসে মাত্র কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যায় ১০৯ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৬১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এ পরিস্থিতিতে নিউ মেক্সিকোর বন্যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে স্থানীয়দের মধ্যে।

জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানায়, দক্ষিণ নিউ মেক্সিকোর রুইডোসো গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ঘেরা এই অঞ্চলটি আলবুকার্ক শহর থেকে প্রায় তিন ঘণ্টা দক্ষিণে অবস্থিত।

সেখানে আকস্মিক বন্যায় এক বাবা ও তাঁর দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানিবন্দি হয়ে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে দমকল ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।

আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী কয়েকদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উদ্ধারকাজ চলছে, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন বাসিন্দারা
ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। আশ্রয়হীন হয়ে পড়া পরিবারগুলোকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে পরিস্থতি পর্যবেক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার এবং আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের

PKSF and CIMMYT to work together for sustainable agricultural development

টেকসই কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও CIMMYT

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৩২

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ মেক্সিকো উপসাগর, আতঙ্ক ফ্লোরিডায়

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু