ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টেকসই অর্থায়নে অগ্রগতি, তিন মাসে বেড়েছে ১,৮২২ কোটি টাকা বিনিয়োগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের ধারা ক্রমেই বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ প্রকল্পে মোট ১,৮২২ কোটি ৫২ লাখ টাকার নতুন অর্থায়ন করেছে।

বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল ১ লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায়।

প্রতিবেদনে দেখা যায়, এই সময়কালে শুধু টেকসই প্রকল্পেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বিনিয়োগ বেড়েছে ১,৭০৪ কোটি টাকা। যা ২০২৫ সালের মার্চ শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকায়।

এর মধ্যে ব্যাংকগুলোর একক বিনিয়োগ ১ লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ২,৯৬৭ কোটি ২৯ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি’ অনুযায়ী, ১১টি ক্যাটাগরির আওতায় ৬৮টি পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়বদ্ধ পণ্যে ঋণ দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, পরিবেশবান্ধব কারখানা, সিএমএসএমই খাত, সৌরবিদ্যুৎ, বর্জ্য শোধনাগার (ইটিপি), পরিবেশবান্ধব ইট উৎপাদন প্রভৃতি।

সবুজ প্রকল্পেও বিনিয়োগ সামান্য বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে যেখানে সম্মিলিত বিনিয়োগ ছিল ৮,৬৪৫ কোটি টাকা, ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৬৩ কোটি ৪৭ লাখ টাকায়। প্রবৃদ্ধি হয়েছে ১১৮ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকের বিনিয়োগ ৭,৯২৭ কোটি ২৮ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৮৩৬ কোটি ১৯ লাখ টাকা।

তবে উদ্বেগের বিষয় হলো, টেকসই কৃষি খাতে অর্থায়ন কমেছে প্রায় ৮০৭ কোটি টাকা। এই খাতে ২০২৪ সালের ডিসেম্বর শেষে বিনিয়োগ ছিল ৮,৭৩১ কোটি টাকা, যা মার্চ শেষে কমে দাঁড়িয়েছে ৭,৯২৪ কোটি ৯৭ লাখ টাকায়।

বাংলাদেশ ব্যাংক প্রতিবছর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব কর্মকাণ্ড মূল্যায়ন করে ‘সাসটেইনেবল রেটিং’ প্রকাশ করে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অর্থনীতিকে টেকসই ও সবুজ করে গড়ে তুলতে এই ধরনের বিনিয়োগের ধারা অব্যাহত রাখা জরুরি। তারা কৃষি খাতেও টেকসই অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা