ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনজীবন

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ৩:০৭ বিকাল

Link Copied!

টানা দুইদিনের মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে শহরের নিচু এলাকাগুলোতে বসতঘরে পানি ঢুকে পড়েছে, দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। বুধবার (৯ জুলাই) সকালে ঘুরে দেখা যায়, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনীসহ বেশ কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে আছে। এসব এলাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন জানান, “দোকানের সামনে পানি জমে গেছে। কেউ দোকানে আসছে না। এভাবে চলতে থাকলে দোকানেও পানি ঢুকে যাবে।”

মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, “টানা বৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকরাও কাজে যেতে পারছেন না। অনেকেই কাজ হারানোর আশঙ্কায় আছেন।”

শুধু শহর নয়, জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার নিচু এলাকাগুলোতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এসব এলাকায় অনেক ঘরবাড়ি ও গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। গত বছরের মতো এবারও জলাবদ্ধতার শিকার হচ্ছেন স্থানীয়রা।

অন্যদিকে যাত্রী সংকটে চাঁদপুর নৌবন্দর থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলে দেখা দিয়েছে সিডিউল বিপর্যয়। যাত্রী না পেয়ে নির্ধারিত সময়ের ২ থেকে ৩ ঘণ্টা পর লঞ্চ ছাড়ছে বলে জানা গেছে।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ১৩৯ মিলিমিটারে। তিনি বলেন, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা