ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ২:৩১ অপরাহ্ণ

Link Copied!

‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ ও ‘বৃক্ষমেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে ৫ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে ‘পরিবেশ মেলা’। সেইসঙ্গে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ এবং ‘বৃক্ষমেলা-২০২৪’ অনুষ্ঠিত হবে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ‘বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও ২০২৪’, ‘জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩’ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর ‘জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩’ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন। এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকাসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যানারে সজ্জিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ