ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু সমাধানে যুব নেতৃত্ব জরুরি: ফরিদা আখতার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ সকাল

Link Copied!

জলবায়ু সমাধান আর মুনাফাকেন্দ্রিক অর্থনীতির হাতে নয়; এটি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং যুব নেতৃত্বে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতি, বাস্তুসংস্থান ও পরিবেশকে ধ্বংস করে মানবজাতিকে চরম ঝুঁকির মুখে ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময় রোববার (১৬ নভেম্বর) ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে “The Role of Youth, Government and Social Business in Climate Solutions” শীর্ষক ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোবেল শান্তি বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’-শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ-দর্শনের কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, এই লক্ষ্য পূরণে বিশ্বকে শূন্য বর্জ্য এবং দায়িত্বশীল সম্পদ ব্যবহারের শপথ নিতে হবে। তরুণদের এমন এক নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে যেখানে শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত লাভ থাকবে না।

তিনি বলেন, সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়; এটি বাস্তবসম্মত সমাধান। সামাজিক ব্যবসায় মুনাফা ব্যক্তির কাছে জমে থাকে না, বরং প্রতিটি টাকা পুনর্বিনিয়োগ হয় সমস্যার সমাধানে। জলবায়ু সংকট মোকাবিলায় এটি সবচেয়ে কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে। কর্মসংস্থান তৈরিতে যুবদের সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সঞ্চালনায় কী-নোট উপস্থাপনা করেন নুড (NUDE)-এর চিফ ইমপ্যাক্ট অফিসার মারিয়ানা মালুফে। প্যানেল আলোচনায় অংশ নেন ইউনুস সোশ্যাল বিজনেস-এর সিইও ফ্রান্সিসকো ভিসেন্তে, ক্লাইমেট ভেঞ্চার্স ব্রাজিলের ডিওনি ম্যানেত্তি, ইনস্তিতুতো ক্লিমা ডি ইলেইসাও-এর সাভিলে আলভেস এবং বাংলাদেশি তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান।

বাংলাদেশ সরকার ও ইউনুস সোশ্যাল বিজনেস ব্রাজিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ইভেন্টে বাংলাদেশ ও লাতিন আমেরিকার তরুণ জলবায়ু সংগঠক ও উদ্ভাবকেরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

মতিঝিল মেট্রো স্টেশনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান