ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৬ সকাল

Link Copied!

জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে। উন্নয়নের মডেলে পরিবর্তন আনতে হবে এবং দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা।

শনিবার (২৬ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘জার্নালিজম ইন দ্য এইজ অব এনার্জি ট্রানজিশন: কপ ২৯ কভারেজ স্ট্রাটেজিস অ্যান্ড মেন্টরিং” শীর্ষক মেন্টরিং প্রোগ্রামে ভিডিও বার্তায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আসন্ন কপ ২৯ এর সংবাদ সংগ্রহের প্রস্তুতি।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু সম্মেলনগুলো থেকে দক্ষতার সঙ্গে সংবাদ সংগ্রহ জরুরি। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সঞ্চালনায় ছিলেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে মেন্টর হিসেবে ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি