ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৫, ৬:১৬ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করে।

বৈঠকে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি নেপালে ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্বনেতারা, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত ভাণ্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে একটি তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকের সম্ভাবনাও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা