ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ৪:২২ বিকাল

Link Copied!

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় জুঁথি সুলতানা (২২) নামে এক নারী এনজিও কর্মী মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রী মরিয়ম আক্তার (২২)। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে জেলার মঙ্গলবাড়িস্থল ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর হিসাবরক্ষক জুঁথি সুলতানা। আহত একই এলাকার ইছুয়া খাত্তা গ্রামের সোবহান আলীর মেয়ে নার্সিং ছাত্রী মরিয়ম আক্তার। তারা দু’জন সম্পর্কে বান্ধবী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে অফিসে আসতে এনজিও কর্মী জুঁথি সুলতানা। অন্যদিকে, ব্যাটারিচালিত অটো ভ্যানে মাকে নিয়ে নার্সিং ইনস্টিটিউটে প্রথম দিনের ক্লাস করার জন্য যাচ্ছিল শিক্ষার্থী মরিয়ম আক্তার। পথে বান্ধবী মরিয়মকে দেখে মোটরসাইকেল উঠিয়ে নিয়ে রওনা দেন জুঁথি সুলতানা। আসার সময় মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে বিপরীতমুখী পাথর বোঝায় একটি ট্রাক ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এনজিও কর্মী মারা যান। আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থী।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার