ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৪, ৩:৩৫ বিকাল

Link Copied!

দিনাজপুর থেকে চাল ভর্তি করে বুধবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি। পথে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে হুমায়ুন কবির (৪৬) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

নিহত হুমায়ুন দিনাজপুরের চিরিরবন্দর থানার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

নিহতের প্রতিবেশী ট্রাকচালক আসাদুর রহমান ও মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাল ভর্তি করে বুধবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি। পথে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালকের মৃত্যু হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ট্রাকচালকের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

Toffee expands content library with 1,000+ new titles

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন