ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চোখ রাখুন আকাশে! আজই আসছে ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

আজ রাতেই আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ- সুপারমুন। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা মুখিয়ে আছেন।

২০২৫ সালের ধারাবাহিক তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি। একই রাতে যুক্তরাজ্যে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আজকের রাত হবে আলো, রঙ ও ঝলকের এক অনন্য সমাহার।

চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে, তখনই তৈরি হয় সুপারমুনের মুহূর্ত- যাকে বলা হয় ‘পেরিজি’। এ অবস্থায় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়। তাই কখনো এটি পৃথিবীর কাছে (পেরিজি) আবার কখনো দূরে (অ্যাপোজি) অবস্থান করে। পেরিজিতে চাঁদের দূরত্ব থাকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল, আর অ্যাপোজিতে তা বেড়ে যায় ২ লাখ ৫০ হাজার মাইল পর্যন্ত।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে। তিনি এই নাম দেন সেই সময়ের পূর্ণিমা চাঁদকে, যখন সেটি পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করে।

নভেম্বরের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন’। উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে শতাব্দী ধরে এই নাম প্রচলিত- কারণ, এ সময় বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য মজুত করতে ব্যস্ত থাকে।

আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতেই খালি চোখে দেখা যাবে বছরের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা। আকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য এটি হবে এক অপূর্ব মহাজাগতিক উপহার।

প্রসঙ্গত, এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা