ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চার জেলায় দূষণবিরোধী অভিযান,পলিথিন জব্দ ও কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৫, ৭:৫৩ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকাসহ চার জেলায় দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৪ মে) বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। ঢাকা, গাজীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জে এ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর জেলায় অভিযানে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর জেলায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭২ কেজি পলিথিন জব্দ করে প্রশাসন। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্ক করা হয়েছে।

মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরণের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা