ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুর-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৪, ১১:২৩ সকাল

Link Copied!

গত (৪ আগস্ট) রবিবার কারফিউ জারি হলে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধে হয়ে যায়। দুইদিন বন্ধ থাকার পর গতকাল আবারও চালু হয়েছে লঞ্চ চলাচল। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-বন্দরের ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ৭টি লঞ্চ। আর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে আসে ৮টি লঞ্চ।

সরেজমিন লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী সংখ্যা খুবই কম। দুবৃত্তরা নৌ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নেই। নৌ-বন্দরে থাকা বিআইডাব্লিউটিএর কর্মচারী ও লঞ্চ মালিক প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম জানান, আজ লঞ্চ চলাচল শুরু হলেও নির্ধারিত সময় ঠিক থাকেনি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে ৭টি লঞ্চ। রাত ১২টা পর্যন্ত আরও ৩টি ছেড়ে যাবে। আর ঢাকা থেকে এসেছে ৮টি। আরও ৩টিসহ ১১টি লঞ্চ সদরঘাট থেকে আসার কথা রয়েছে। আগামীকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার