ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে দুই ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩১ সকাল

Link Copied!

চাঁদপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় দুই ইটভাটায় পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এদিন পৌর এলাকার চরবসন্ত এলাকার (টিএনবি) ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহবুব চেয়ারম্যান (এমসিবি) ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম জাহিদ হাসান।

জানা যায়, টিএনবি ও এমসিবি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় নয় লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সব ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম জাহিদ হাসান জানান, অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা