ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঘন কুয়াশায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ সকাল

Link Copied!

দিনাজপুরে তাপমাত্রার পারদ আবারও নেমে এসেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতায় দেশের শীতলতম জনপদে পরিণত হয়েছে জেলা শহরটি। ভোরের আকাশ আলো ফোটার আগেই কুয়াশার ঘন চাদরে ঢেকে যাচ্ছে মাঠ–ঘাট ও সড়ক–ঘাট। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট ও হিমেল বাতাসের তীব্রতা।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন। তিনি জানান, একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ছিল ৪ কিলোমিটার।

এদিকে দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলার ওপর নেমে আসে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।

অটোরিকশা চালক আবেদ আলী বলেন, “গত সপ্তাহ থেকে এমন ঠান্ডা বাতাস বইছে যে মানুষ বাড়ির বাইরে কম বের হয়। এজন্য আমাদের ভাড়া অনেক কমে গেছে।”

ট্রাকচালক তাহের ইসলাম জানান, “কয়েক দিন ধরে কুয়াশা আর ঠান্ডা বেড়েছে। এতে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, গন্তব্যে পৌঁছাতেও বেশি সময় লাগছে।”

আবহাওয়াবিদদের মতে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের কনকনে ঠান্ডা ও কুয়াশার আধিপত্য আগামী কয়েকদিন থাকতে পারে। শীতের এই প্রভাব আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা