ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

গোমতীর পানি বাড়ায় ব্রাহ্মণপাড়ায় বন্যার শঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৬, ১১:১০ সকাল

Link Copied!

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নিচু জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা থাকায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দা ও কৃষকদের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, নদীর পানি বেড়ে চরাঞ্চলের ফসলি জমির কাছাকাছি পৌঁছে গেছে। এতে শত শত হেক্টর জমির ফসল ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

আসাননগর এলাকার কৃষক মতি মিয়া বলেন, গত বছরের বন্যায় ঘরবাড়ি ও ফসল হারিয়ে ঋণ করে আবার চাষাবাদ করেছেন। এবারও পানি যেভাবে বাড়ছে, তাতে আবার বন্যা হলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে।

একই এলাকার কৃষক জাকির হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতেই নদীর পানি দ্রুত বেড়েছে। চরের জমির কাছাকাছি পানি চলে আসায় ফসল রক্ষায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

স্থানীয় বাসিন্দা মনিরুল আলম বলেন, ২০২৪ সালের বন্যার ভয়াবহতা এখনো ভুলতে পারেননি তারা। তাই এবার পানি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আতঙ্ক ফিরে এসেছে। তিনি দুর্বল বাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, নদীর পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। কৃষি বিভাগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পানি আরও বাড়লে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার জানান, গতকাল পর্যন্ত গোমতী নদীর পানি বাড়লেও আজ থেকে তা কমতে শুরু করেছে। তবুও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, গোমতীর প্রতিরক্ষা বাঁধের দুর্বল অংশগুলো দ্রুত মেরামত এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা না হলে আবারও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক