ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গোপালগঞ্জে ১১ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৪, ১:৫৫ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১টি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ ৫৭ টাকা জরিমানা করাছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা তপাদার। গত (১৮ মার্চ ২০২৪) সোমবার কোটালীপাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা তপাদার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে মালিক পালিয়ে যায়।

জরিমানাকৃত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, রতন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার, নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ডিজিটাল মেডিল্যাবকে ২ হাজার, কোটালীপাড়া আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার, রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার, মা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জানান, কোটালীপাড়া উপজেলার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সাধারণ মানুষ স্বাস্থ্যসবা থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে কোটালীপাড়া উপজেলার ১১টি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অংকে মোট ১ লাখ ৫৭ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা তপাদার।

তিনি আরও জানান, এছাড়া যমুনা ডায়াগনস্টিক সেন্টার ও নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে পালিয়ে যায় এবং মুনা জেলারেল হাসপাতালকে সতর্ক ও ইভা মেডিকেয়ার হাসপাতালের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। জেলার স্বাস্থ্যসেবা ঠিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, র‍্যাব-৬ এর ফ্লাইট লেফটেনেন্ট মো. রাসেল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, ডা. ইব্রাহিম মোল্লা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান