ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

গালফ এয়ার এর সাথে বিমানের কোড শেয়ার চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অগাস্ট ২০২৩, ১০:৪০ বিকাল

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ার এর সাথে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। আজ বুধবার ০৯ আগস্ট ২০২৩ বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সম্মানিত যাত্রীগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

টিকেট বিক্রয়সহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের সম্মানিত যাত্রীগণ ঢাকা-বাহারাইনের পাশাপাশি, উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন, যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, “গালফ এয়ারের সাথে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্স এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।এটি সম্মানিত যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সাথে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।”

গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, দক্ষিণ এশিয়ার স্বনামধন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক হবে সম্প্রসারিত এবং যাত্রীগণ উপভোগ করবেন স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ।

কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স দু’টির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইন্স উপকৃত হবে। সম্মানিত যাত্রীগণের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে, নির্বিঘ্ন ভ্রমণ সুনিশ্চিত করতে উভয় এয়ারলাইন্সইপ্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প