ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৬, ১১:৪০ সকাল

Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে কল্পনা রানী দাস (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা (দাসপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কল্পনা রানী দাস ওই গ্রামের সুনিল চন্দ্র দাসের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম জানান, বাড়ির পাশের ভিটায় শুকাতে দেওয়া গাছের পাতা তুলতে বুধবার বিকেলে ছেলে সোহাগকে নিয়ে যান কল্পনা রানী। এ সময় আকাশে মেঘ জমে এবং হঠাৎ বজ্রপাত হলে মা-ছেলে গুরুতর আহত হন।

স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল বলেন, “বজ্রপাতের ঘটনায় একই পরিবারের মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট