ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৪, ১১:৩১ সকাল

Link Copied!

গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।

বাস রুট রেশনালাইজেশন ও গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে আজ সকালে ডিটিসিএ’র সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাহী পরিচালক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন বাসসমূহে নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে মর্মে সভায় গুরত্বারোপ করেন।

সভাপতি বলেন, বিগত সময়ে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি সফলতা পায়নি। দুটি রুটে এখনও বিআরটিসি বাস পরিচালনা করছে। যদিও অবৈধ বাসের দৌরাত্ম্যে আমরা আশানুরূপ সেবা প্রদান করতে পারেনি। তবে ঢাকা শহরের শৃঙ্খলাবদ্ধ পরিবহনের সূচনা করতে ডিটিসিএ দৃঢ়সংকল্প এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাহী পরিচালক নীলিমা আখতার আরো বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনয়নে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটসমূহের পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসি‌’র মাধ্যমে ১১০ টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে। প্রয়োজনে আরো বাস স্টপের স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে বলে মন্তব্য করেন সভাপতি।

সভায় বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার প্রতিনিধি, ডিটিসিএ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বাস পরিচালনায় আগ্রহী ট্রাস্ট ট্রান্সপোর্ট, বোরাক পরিবহন, এইচআর ট্রান্সপোর্ট এর প্রতিনিধিগণসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!