ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৪, ৯:৫০ সকাল

Link Copied!

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে একে একে ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা বলছেন, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। গত (১৯ মার্চ২০২৪) মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের মধ্যে কারও মাথাব্যথা, কারও শরীর কাঁপা, কারও দুর্বলতা, কারও দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে। ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, বেলা ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে জাহিদ নামের এক শিক্ষার্থী মাথাব্যথা নিয়ে ক্লাসে ঘুরে পড়ে। এরপর থেকে একের পর এক শিক্ষার্থী ক্লাসে ঘুরে পড়লে স্থানীয়রা ও শিক্ষকরা একত্রিত হয়ে তাদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে অন্তত ৩৫ জন শিক্ষার্থী ভর্তি আছে।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির শিক্ষার্থীরাই অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এ ঘটনায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, এ ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে গিয়ে ভিড় করছেন। কেউ কেউ সন্তানের এমন অসুস্থতা দেখে শঙ্কিত হয়ে পড়েছেন।

ভোলার সিভিল সার্জন ডা. একেএম শফিকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং করছে চিকিৎসকেরা।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু