ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনে সাড়ে ৩ লাখ টাকার কাঁকড়া উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ১০:৫৯ সকাল

Link Copied!

খুলনার কয়রায় সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট বিকেল ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা কাঁকড়াগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা মুনতাসির ইবনে মুহসীন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা