
কুড়িগ্রামে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) জেলার উলিপুর উপজেলার গোড়াই রঘুরার এলাকায় অবস্থিত মেসার্স এসএম ব্রিকস ও আঠারো পাইকার এলাকার মেসার্স এনএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স এসএম ব্রিকসকে এক লাখ ৭০ হাজার টাকা এবং মেসার্স এনএম ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় ভাটা দু’টির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ অভিযান পরিচালনা করে জরিমানার আদেশ দেন।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং পুলিশের একটি চৌকস টিম অভিযানে উপস্থিত ছিলেন।