ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৪, ১০:৪৭ সকাল

Link Copied!

কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাইষা আক্তার (১০) নামে এক শিশুর।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইষা আক্তার অষ্টগ্রাম সদর ইউনিয়নের কাটাদিঘীর পাড়ের আশরাফ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মাইষাসহ কয়েকজন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে যান। সন্ধ্যার দিকে হাঠাৎ একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মাইষা আক্তার ও মোটরসাইকেল আরোহী ২ যুবক। পরে স্বজনরা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাইষাকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল আরোহী মো. মোস্তফা মিয়া ও তার বন্ধু ভৈরব উপজেলার পৌরসভার চন্ডিবের মহল্লার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলী মুহাম্মাদ রাশেদ বলেন, ‘অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার