ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৫, ১:৩৩ বিকাল

Link Copied!

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামবান এলাকায় শনিবার রাতভর ভারি বৃষ্টিপাতের পর একটি বাড়ি ধসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে রামবান জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর পর সেখান থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়েছে। কারণ অবিরাম বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় ভূমিধস নেমেছে।

কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন, বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে এবং ধরমকুণ্ড গ্রামের প্রায় ৪০টি আবাসিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের পর ধ্বংসাবশেষ ও কাদা জমে গেছে রাস্তায়। ওই এলাকায় ট্রাক ও প্রাইভেটকারসহ যানবাহন আটকা পড়েছে সেই কাদায়।

মন্ত্রী জিতেন্দ্র সিং এক এক্স পোস্টে এ অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে বলেন, ‘বৃষ্টিপাত ও ভূমিধসে রামবন এলাকায় কিছু সম্পত্তির ক্ষতিসহ তিনজন হতাহত হয়েছে। রামবান শহরের আশেপাশের এলাকাসহ এই গোটা অঞ্চলে রাতভর ভারি শিলাবৃষ্টি, একাধিক ভূমিধস এবং দ্রুত বেগে বাতাস বয়ে গেছে।

জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি পরিবারের সম্পত্তির ক্ষতি হয়েছে। ডেপুটি কমিশনার বশির-উল-হক চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাৎক্ষণিক পদক্ষেপের জন্য জেলা প্রশাসন প্রশংসা পাওয়ার যোগ্য। এর ফলে বহু মূল্যবান জীবন বেঁচে গেছে। আর্থিক ও অন্যান্য সব ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে।

ডিসিকে জানানো হয়েছে, প্রয়োজনে আরও যা যা প্রয়োজন তা সংসদ সদস্যদের ব্যক্তিগত সম্পদ থেকেও দেওয়া যেতে পারে। আতঙ্কিত না হওয়ার অনুরোধ রইল। আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠব’।

এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তিনি রামবনে ত্রাণ ও মেরামত পরিকল্পনা পর্যালোচনা করবেন। পাশাপাশি তিনি নাগরিকদের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

এক্সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, রামবানের মর্মান্তিক ভূমিধস ও আকস্মিক বন্যায় অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।

প্রয়োজনে তাৎক্ষণিক উদ্ধার নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আমি পুনরুদ্ধার, ত্রাণ এবং মেরামতের পরিকল্পনাগুলো পর্যালোচনা করব। আপাতত সরেজমিনে পরিস্থিতি সামাল দেওয়ার দিকেই নজর রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা