ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

কালো মেঘের পর রাজধানীতে নামল ভারী বর্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৬, ৩:৪৮ বিকাল

Link Copied!

রাজধানীর আকাশজুড়ে দুপুর থেকেই ঘন কালো মেঘের আনাগোনা ছিল। এর কিছুক্ষণ পরই শুরু হয় ভারী বর্ষণ। রোববার (১০ মে) বিকেলের দিকে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে নেমে আসে ঝুম বৃষ্টি, এতে করে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।

মতিঝিল, পল্টন, শাহবাগ, মিরপুর, উত্তরা ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে দেখা গেছে।

হঠাৎ এই বর্ষণে অনেক পথচারী ও অফিসফেরত মানুষকে দুর্ভোগে পড়তে হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে টানা গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ঢাকাসহ আশপাশের এলাকাতেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা