ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কারফিউ শিথিল হওয়ার পর শুরু হয়েছে নৌ-যান চলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৪, ২:৪২ বিকাল

Link Copied!

দেশব্যাপী কারফিউ জারির কারণে অন্যান্য যানবাহন বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল। টানা ছয়দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মো. এহতেশামুল পারভেজ বলেন, কারফিউ শিথিল সময়ের মধ্যে লঞ্চ চলাচল করছে। যতটুকু সময় সর্বসাধারণের চলাচলের জন্য সরকার অনুমতি দিয়েছে ততটুকু সময়ের মধ্যে লঞ্চ চলাচল করবে।

জানা যায়, কারফিউর কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে শুক্রবার (২৬ জুলাই) রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার