ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাভার্ডভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ২:০৬ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের মোট ১০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে শত শত যানবাহন। আজ (২১ আগষ্ট) বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা অবস্থায় যানজট দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন।

পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যান উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। বর্তমানে মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর, কেওঢালা থেকে লাঙ্গলবন্ধ পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজট রয়েছে।

সরেজমিনে জানা গেছে, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। গাড়িতে উঠতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। যারা গাড়িতে উঠেছেন তাঁরাও লম্বা সময় বসেছিলেন একইস্থানে। একদিকে যানজট, অন্যদিকে ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। কাছের দূরত্বের যাত্রীদের বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে সোনারগাঁওয়ের লাঙলবন্ধ এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে যানজট তৈরি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুতই যানজট কমে আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস