ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে এক ফুট করে পানি ছাড়

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৪২ বিকাল

Link Copied!

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎকেন্দ্রের জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ সকাল ৭টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, গত সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০৮.৮৮ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার বেলা আড়াইটার পর ১০৮.৬৫ ফুট মিনস সি লেভেল অতিক্রম করায় ২টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দুদফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছিল। লেকের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা