ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু মাঝারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

টানা কয়েক দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেছে। তবে দূষণের প্রভাব পুরোপুরি কাটেনি। বর্তমানে ঢাকার বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকার এএকিউআই স্কোর ছিল ৭৪। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৩১তম।

একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬৮), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৫৩), চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫১) এবং পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের শিকাগো (১৩৩)।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমনই বায়ুদূষণের প্রধান উৎস। এসব উৎস নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে বায়ুমানের স্থায়ী উন্নতি সম্ভব নয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে নিহত ১৭, বাস্তুচ্যুত ৩ হাজার

ADB Warns Public Against Fraudulent Loan Scams in Bangladesh

Mulching Technology in Agriculture: VAT Support Can Reduce Farmers’ Costs and Boost Productivity

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

কৃষিতে মালচিং পেপারে ভ্যাট কমানোর দাবি, উৎপাদন খরচ কমে লাভবান হবেন কৃষক

‘এভিয়েশন খাতকে সমৃদ্ধ না করলে দেশ কখনোই উন্নত হবে না’

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

সরবরাহ শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার

কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু মাঝারি

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার পরিকল্পিত প্রয়োগ জরুরি