ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজারে ২০ একর বনভূমি পুনরুদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৭ বিকাল

Link Copied!

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে অবৈধ দখলমুক্ত করা হয়েছে প্রায় ২০ একর সরকারি বনভূমি। বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় বুধবার (২৪ ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথকভাবে দুটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম এবং পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বসতবাড়ি, সুপারি বাগান ও পেঁপে বাগান উচ্ছেদ করে ওই বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১ হাজার ২০০টি সুপারি গাছ, ২০০টি পেঁপে গাছ এবং ৫০টি বরই (কুল) গাছ ধ্বংস করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত ১২টি সীমানা নির্দেশক পিলার জব্দ করা হয়েছে।

এ অভিযানে পানেরছড়া রেঞ্জের সব কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ধোয়াপালং রেঞ্জের স্টাফ এবং ক্যাচিং মারমার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।

বন বিভাগ জানায়, সরকারি বনভূমি দখলমুক্ত রাখা এবং বন সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা