ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজারকে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

কক্সবাজারকে একটি আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (১৩ জুন) রাতে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিক ও দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে এটিকে বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করা হবে। আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করতে আধুনিক হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণের জন্য বিশেষ জোন নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে সমুদ্রসৈকতভিত্তিক পর্যটনের পাশাপাশি ইকো-ট্যুরিজমের প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নারী, শিশু ও বয়োবৃদ্ধ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্যুরিস্ট পুলিশের নজরদারি জোরদার করা সরকারের অন্যতম অগ্রাধিকার। পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে কলাতলী সৈকতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাও এ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে।

টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা—উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে হারিয়ে চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কক্সবাজার সফরে প্রতিমন্ত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। পাশাপাশি কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকা ঘুরে দেখে পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এ সময় পর্যটকরা সৈকতের বর্তমান সেবার মান ও ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং আরও উন্নয়নের আহ্বান জানান। প্রতিমন্ত্রীরা আশ্বাস দেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট