ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

এলপিজি খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে সরকারের পদক্ষেপের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৬, ১:১৩ বিকাল

Link Copied!

দেশে এলপিজির দাম সাম্প্রতিক সময়ে হঠাৎ বাড়ার কারণে ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

রোববার (৪ জানুয়ারি) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে লোয়াব জানিয়েছে, সাম্প্রতিক সময়ের হঠাৎ মূল্যবৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভায় লোয়াবের প্রতিনিধিরা জানিয়েছেন, শীতের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি, ইউরোপে শীতকালে জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং সরবরাহে কিছু বিঘ্নের কারণে এলপিজির দাম সাময়িকভাবে বাড়ছে।

যদিও দেশে এলপিজির মজুত সন্তোষজনক এবং আমদানি পর্যায়ে কোনো সিলিং নেই, কিছু খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। এর ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

লোয়াব ভোক্তাদের স্বার্থ রক্ষা, খাতে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার জন্য কঠোর নজরদারি ও আইন প্রয়োগের জোরালো আহ্বান জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা