ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

এনডিসি ৩.০ বাস্তবায়নে ১১৬.৮ বিলিয়ন ডলারের প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:০২ বিকাল

Link Copied!

বাংলাদেশকে জলবায়ু-সহনশীল দেশে রূপান্তর করতে প্রণীত জাতীয় নির্ধারিত অবদান (NDC) ৩.০ বাস্তবায়নের জন্য মোট ১১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত “Third Nationally Determined Contribution (NDC 3.0) এর Validation Workshop”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পরিকল্পনার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে ৮৪.৯২ মিলিয়ন টন CO₂eq নিঃসরণ হ্রাস করা, যার মধ্যে ২৬.৭ মিলিয়ন টন শর্তহীন এবং ৫৮.২ মিলিয়ন টন শর্তসাপেক্ষ। ১১৬.৮ বিলিয়ন ডলারের মধ্যে ২৫.৯৫ বিলিয়ন শর্তহীন এবং ৯০.২৩ বিলিয়ন শর্তসাপেক্ষ বিনিয়োগ ধরা হয়েছে।

উপদেষ্টা বলেন, “NDC ৩.০ কেবল নিঃসরণ হ্রাসের পরিকল্পনা নয়, বরং এটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।” তিনি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জলবায়ু-অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁর বক্তব্যে আরও বলা হয়, যুবসমাজকে যুক্ত করতে নবায়নযোগ্য শক্তি প্রকল্প, সবুজ উদ্যোক্তা তৈরি, গবেষণা ও সচেতনতামূলক কর্মসূচি অপরিহার্য। এছাড়া স্বাস্থ্য, পানি-স্যানিটেশন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কৃষি ও অবকাঠামো খাতকে জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব করে তোলা জরুরি। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে “Just Transition” নিশ্চিত করতে হবে, যাতে শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয়।

উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান ও যুগ্ম সচিব (জলবায়ু পরিবর্তন) ধরিত্রী কুমার সরকার। উন্মুক্ত আলোচনায় দেশি ও বিদেশি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা