ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অক্টোবর ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই কার্তিকের শুরুতে বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ঝড়টি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে এমন তথ্য দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার কিংবা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তা ঘূর্ণিঝড়ে রূপ নিলে আগামী ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে কৃষককে রক্ষা করতে আগে থেকেই সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত হানতে পারে, সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর।

তিনি বলেন, বৃষ্টিপাত আজ শনিবারও অব্যাহত থাকতে পারে। এর পর ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তার পর লঘুচাপের প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে। সব শেষ ২৬ মে ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গে আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্য বঙ্গোপসাগরে ২২ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আজ শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু্ই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতিরক্ষা ও কৃষিতে আরও বরাদ্দ প্রয়োজন: অর্থনৈতিক বিশ্লেষক

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর

Proposed Budget Risks Cheaper Tobacco and Missed Revenue Gains

প্রস্তাবিত বাজেটে সহজলভ্য হবে তামাকপণ্য, হারাবে বাড়তি রাজস্ব আয়ের সুযোগ