ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৬, ১:০০ অপরাহ্ণ

Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ইতোমধ্যে বজ্রপাত শুরু হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে বিকেলের মধ্যে এসব জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার উত্তরাঞ্চলের কিছু স্থানে বজ্রপাত শুরু হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতি ক্রমান্বয়ে বিস্তৃত হয়ে বিকেল ৪টার মধ্যে উল্লিখিত জেলার অন্যান্য এলাকাতেও ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টির সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা মাঠ, জলাশয়, উঁচু স্থান এবং গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বজ্রপাত চলাকালে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ