ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, খুলে রাখা হয়েছে ৪৪ জলকপাট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৩:১২ বিকাল

Link Copied!

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে নীলফামারীতে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৮ সেন্টিমিটার। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। ফলে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল।

পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, সকালে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেলেও পরে কমতে শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও ভারী বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকায় তিস্তা অববাহিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে নিহত ১৭, বাস্তুচ্যুত ৩ হাজার

ADB Warns Public Against Fraudulent Loan Scams in Bangladesh

Mulching Technology in Agriculture: VAT Support Can Reduce Farmers’ Costs and Boost Productivity

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

কৃষিতে মালচিং পেপারে ভ্যাট কমানোর দাবি, উৎপাদন খরচ কমে লাভবান হবেন কৃষক

‘এভিয়েশন খাতকে সমৃদ্ধ না করলে দেশ কখনোই উন্নত হবে না’

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

সরবরাহ শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার

কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু মাঝারি

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার পরিকল্পিত প্রয়োগ জরুরি