ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

‘ঈশান-২’: ১৪-১৯ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, সিলেটে প্রবল বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ বিকাল

Link Copied!

দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু আরও শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত “ঈশান-২” নামের একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, প্রচণ্ড গরমের মধ্যেও এই বৃষ্টিবলয় বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়ার পরিবর্তন আসবে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, “ঈশান-২” সক্রিয় হলে উত্তরাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা ভ্যাপসা গরম কিছুটা প্রশমিত করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত দেখা গেছে। আজ থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও দক্ষিণাঞ্চলে এর প্রভাব তুলনামূলকভাবে কম হবে। বিশেষজ্ঞরা নদী-তীরবর্তী ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫