ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ঈদের আগে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স আয় : বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৩, ৯:৫৪ সকাল

Link Copied!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসের ২৩ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে যা ২০ হাজার কোটি টাকা । বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল ও মে-মাসের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে জুন মাসের ২৩ দিনে।সৌদি আরব, আরব আমিরাত, কাতার,কুয়েত,মালয়েশিয়াসহ সারাবিশ্বে ১ কোটির বেশি প্রবাসী কর্মরত আছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ১৯ হাজার ৪৯৩ কোটি ৫৫ লাখ টাকা পাঠিয়েছেন।

এর আগের এপ্রিল মাসে ১৬৮ কোটি ডলার এবং মে মাসে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যথাক্রমে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ও ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

কোরবাণীর ঈদের আগে দেশে পরিবার পরিজনের কাছে বেশি করে অর্থ পাঠানোয় প্রবাসী আয় বেড়েছে। মাত্র ২৩ দিনেই আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

হুন্ডি কমিয়ে এনে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে প্রবাসীদের ডলারের বিনিময় হার খানিকটা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করে। আর তারপরই বাড়তে থাকে প্রবাসী আয়। এর প্রভাব পড়ে জুন মাসে। এতে দেশে ডলার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প