ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৪, ১:০৮ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই প্রাকৃতিক বিপর্যয়ে আরও ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মেদান শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর সুমাত্রার আঞ্চলিক ট্রাফিক পুলিশের পরিচালক মুজি এদিয়ান্তো বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ওই সড়কের পাশে ভূমিধসের স্থানগুলোর মাঝে এখনও কিছু যানবাহন আটকা পড়ে আছে। তাদের সরিয়ে নিতে অন্তত দুই দিন সময় লাগবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর সুমাত্রা প্রদেশের পার্বত্য এলাকার চারটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়।

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ায় প্রতি বছরই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপপুঞ্জের দেশটির লাখ লাখ নাগরিক পার্বত্য অঞ্চলে এবং প্লাবনভূমির কাছাকাছি বাস করে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা