ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আসাম থেকে ৭ হাজার টন ডিজেল পাম্পিং শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর-এ পদ্মা অয়েল পিএলসি-এর ডিপোতে পৌঁছাবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়।

তিনি বলেন, এই চালানে ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর প্রায় ৬৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরবর্তী ধাপে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

উল্লেখ্য, চলতি মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে দুই দফায় ১৩ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

সূত্র: বাসস।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা