ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আলু তুলতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫২ বিকাল

Link Copied!

রংপুরের বদরগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মন্ডলপাড়ায় আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সাহিদা বেগম বিষ্ণুপুর ইউনিয়নের মন্ডল পাড়ার আফসার আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় শাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান আলু ক্ষেতে কাজ করছিলেন। তখন বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়েন ওই বৃদ্ধা এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

অপরদিকে বজ্রপাতে অসুস্থ হন আনিছুর রহমান (৪৫)। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা