ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আড়াইহাজারে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে কৃষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৬, ২:৫২ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এ সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (১৮ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে উপজেলার লালুরকান্দিসহ কয়েকটি এলাকায় তীব্র ঝড় আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়ে। এছাড়া বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে ঝড়ের সময় লালুরকান্দি এলাকায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আবু সামাদ নামে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া ছোটবাড়ৈপাড়া এলাকায় নিজ বাড়ির একটি অংশ ভেঙে পড়ে আলী আহমদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। সব মিলিয়ে ঝড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান বলেন, “কালবৈশাখী ঝড়ে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুনেছি একজন মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট