
মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার দিন দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি এবং কিছু অঞ্চলে মাঝারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা যাবে।
০৯ আগস্ট ২০২৫
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১০ আগস্ট ২০২৫
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১১ আগস্ট ২০২৫
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিন দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১২ আগস্ট ২০২৫
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
এ সময়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।