ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী ১১-১৪ জানুয়ারি যেমন থাকতে পারে শীতের তিব্রতা

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৬, ১২:১৬ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রভাবে জনজীবনে প্রভাব পড়ছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যা বিশেষ করে ভোর ও সকালবেলায় সড়ক, নদী ও যোগাযোগ ব্যবস্থায় কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল (১১ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষত নদী অববাহিকা ও নিম্নভূমিতে কুয়াশার ঘনত্ব বেশি থাকতে পারে। এই পরিস্থিতিতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী দিন (১২ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কিছু এলাকায় তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিশেষত সকাল ও দুপুরের দিকে ভ্রমণ ও যোগাযোগে সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৩ জানুয়ারি সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৪ জানুয়ারি ও ৫ দিনের বর্ধিতকালেও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সামগ্রিকভাবে ৫ দিনের পূর্বাভাসে উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ও কুয়াশার এই অবস্থার কারণে জনজীবন কিছুটা প্রভাবিত হতে পারে। তাই বিশেষ করে ভোর ও সকালবেলায় সড়ক ও নদী পারাপারে নিরাপদ ব্যবস্থার প্রতি জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা