ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৫, ১১:৩৩ সকাল

Link Copied!

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ দূর্বল হয়ে মৌসুমী বায়রুর সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপের সৃষ্টি হতে পারে।

২৪ আগস্ট ২০২৫:
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ আগস্ট ২০২৫:
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৬ আগস্ট ২০২৫:
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৭ আগস্ট ২০২৫:
চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২৮ আগস্ট ২০২৫:
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মূলত ২৮ আগস্টের পরে কমতে পারে, তাই সাধারণ মানুষকে স্থানীয় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা