ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী পাঁচ দিনে টানা ভারী বৃষ্টির আশঙ্কা, প্লাবিত হতে পারে ১০ জেলা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৫, ১০:০৮ সকাল

Link Copied!

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি বিভাগ—রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এতে অন্তত ১০ জেলার নদী তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর ও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে একটি ‘রেইন বেল্ট’। এটি দেশের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সবচেয়ে সক্রিয় থাকবে। ফলে এসব এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ও ধারাবাহিক বৃষ্টিপাত হতে পারে।

আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে নদ-নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০টি জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রেইন বেল্ট সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ফলে এই তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রভাব মাঝারি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে।

বৃষ্টির কারণে উপকূলীয় দক্ষিণাঞ্চলে জোয়ারের পানি বেড়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় আগাম সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

যদিও বড় ধরনের ঝড়ের শঙ্কা নেই, তবে উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইতে পারে। এজন্য নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টি ২২, ২৩ ও ২৪ আগস্ট পর্যন্ত চলতে পারে। এরপর ২৫ আগস্ট থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টি কমে এলে তাপমাত্রা সামান্য বাড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা