ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আকাশ মেঘলা, ঢাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ । ৩৯ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (১৯ এপ্রিল) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ফলে দিনের বেশিরভাগ সময় সরাসরি রোদের দেখা মিলবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি, যে কোনো সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

এর আগে শনিবার ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।