ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৮.৫ ডিগ্রিতে কাঁপছে মৌলভীবাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ বিকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুদিন ধরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অফিস জানায়, শীতের শেষ মৌসুমে প্রতি বছরই শ্রীমঙ্গলে তাপমাত্রা কমতে থাকে, যা পরবর্তীতে কিছুদিনের মধ্যে আবার বাড়ে। এবার টানা পাঁচ দিন পর্যন্ত একই তাপমাত্রার পূর্বাভাস রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিস রহমান বলেন, ‘গত সপ্তাহ দশ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা কুয়াশা এই তাপমাত্রাকে আরও শীতল অনুভূত করাচ্ছিল। গত ৮ ও ৯ ফেব্রুয়ারি আকস্মিকভাবে আকাশ মেঘমুক্ত হয়ে সূর্যের আলোয় উন্মোচিত হয়, ফলে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এবং হালকা শৈত্যপ্রবাহ শুরু হয়।’

এ অঞ্চলের চা-বাগানের শ্রমিকরা ও নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র শীতে গরম পোশাকের অভাবে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫, ২০০৭ এবং ২০১৩ সালে শ্রীমঙ্গলে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা